ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় ফের বিপাকে স্পেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 9:27 AM

করোনায় ফের বিপাকে স্পেন

করোনায় ফের বিপাকে স্পেন

করোনাভাইরাস জয় করেছে স্পেন। দেশটি করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে। এমন সংবাদ গণমাধ্যমে দেখা যাচ্ছিল প্রায়ই। কিন্তু লকডাউন তোলার এক মাসের মাথায় এই ভাইরাসে সংক্রমণে আবারও বিপাকে পড়েছে দেশটি। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে আশঙ্কাজনক হারে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬১৫ জন। খবর আল জাজিরার।

ইউরোপের মধ্যে যেসব দেশে করোনার প্রকোপ রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে স্পেনে।  এ কারণে স্পেনকে ইউরোপের নতুন হটস্পট হিসেবে ধরা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গেল ১৪ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪১০ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত ১৪ দিনে যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৬৮ জন, ফ্রান্সে ৮ হাজার ৫২৮ জন, জার্মানিতে ৫ হাজার ৪৫৮ জন, ইতালিতে ২ হাজার ৭৯৬ জন, বেলজিয়ামে ১ হাজার ৯৮৪ জন ও পর্তুগালে ৪ হাজার ৪৮২ জন।

অর্থাৎ ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় স্পেনে আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

যদিও স্পেনের পাবলিক প্লেসে মাস্ক পরা করা বাধ্যতামূলক। কিন্তু নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে পানশালা, নাইটক্লাব, ব্যক্তিগত পার্টি ও ঘণবসতিপূর্ণ জায়গাগুলোতে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে প্রায় ২৩০টি নতুন করোনা সংক্রমণের ক্লাস্টার সনাক্ত করা গেছে। যা সোমবারের চেয়ে প্রায় ৩০টি বেশি।

এ পর্যন্ত স্পেনে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২৪৬ জন। মারা গেছে ২৮ হাজার ৪২৯ জন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status