প্রথম স্ত্রীর অমতে ২য় বিয়ে করার খেসারত দিতে হলো প্রবাসী স্বামীকে। নিজের বিশেষ অঙ্গ হারিয়ে ওই প্রবাসি মৃত্যুর সাথে লড়ছেন। স্বামীর গোপনাঙ্গ ব্যাগে করে নিয়ে প্রথম স্ত্রী নিরুদ্দেশ। সর্ব মহলে আলোচিত এই ঘটনাটি ঘটেছে রবিবার রাত ২টার সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী গ্রাম আলীনগরে। আহত স্বামী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসিরা জানান, আলীনগর গ্রামের ইছাক মিয়া (৩৫) একই গ্রামের ছিদ্দিক আলীর কন্যা দিলারা খাতুনকে বিয়ে করেন ৮/১০ বছর আগে। এরা বর্তমানে দুই সন্তানের জনক-জননী। ১৫ বছর ধরে ইছাক সৌদি আরব আছেন। বিগত ৩ বছর আগে তিনি দেশে এসে একই ইউনিয়নের উসমানপুর গ্রামের এক যুবতীকে বিয়ে করেন।
কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারছিলেন না প্রথম স্ত্রী দিলারা। ২য় বিয়ে করার কারনে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো। লকডাউনের ২০ দিন পুর্বে প্রবাসি ইউসুফ বাড়িতে আসেন। বাড়ি আসার পর স্ত্রী দিলারার অমতে তিনি দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন। রবিবার রাতে খাবার দাবার শেষে প্রথম স্ত্রী স্বামীকে আদর করে পিঠা খেতে দেন। পিঠা খেয়ে তিনি অচেতন অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২ টায় সময় এবং সুযোগে দিলারা স্বামীর লিঙ্গ কেটে নেন। ইছাকের শোর চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থলে এসে আহত অবস্থায় হাসপাতালে প্রেরন করেন। লিঙ্গ কর্তনকারী দিলারা পলাতক। এলাকাবাসিরা জানান, সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক বলেছেন, ১২ ঘন্টার মধে কাটা অঙ্গ সংযোজন না করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে পলাতক প্রথম স্ত্রীর ব্যাগে থাকা সেই অঙ্গ নিয়ে স্বজনরা সিলেটের পথে যাত্রা করেছেন।