ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পদার্থবিদ্যায় পিএইচডি করা নারী সবজি বিক্রেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:29 PM

পদার্থবিদ্যায় পিএইচডি করা নারী সবজি বিক্রেতা

পদার্থবিদ্যায় পিএইচডি করা নারী সবজি বিক্রেতা

ভারতের ইন্দোরে ঘটেছে এক হৃদয়স্পর্শী ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে করোনার কারণে একজন সবজিওয়ালাকে তুলে দেয়া হচ্ছিল। এর প্রতিবাদে ঐ সবজিওয়ালা বৃদ্ধা ইংরেজিতে রাগ ঝাড়তে শুরু করেন। তিনি বলেন, তার দোকানের সামনে লোকজনের ভিড় নেই। সবাই দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে সবজি কিনছেন।  তবুও প্রশাসন তাকে তুলে দিচ্ছে। আর এত সব কথা তিনি বলছেন ঝরঝরে ইংরেজিতে।

তার মুখে ইংরেজি শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে অতীত জীবনে তিনি কী করছেন।  গণমাধ্যমকে ঐ মহিলা জানান, তিনি পদার্থবিদ্যায় মাস্টার অফ সায়েন্স করেছেন।  তারপর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পদার্থবিদ্যায় পিএইচডি করেছেন।  তারপরও চাকরি পাননি।

সেই সবজি বিক্রেতা বললেন, 'বেসরকারি চাকরি করতে চাইনি।  কিন্তু সরকারি চাকরি আমাকে কে দেবে! আমি তো মুসলিম। আমার নাম রায়সা আনসারি।

তার কথায় উঠে আসে আরো অনেক সত্য, এমনিতেই মুসলিমরা করোনা ছড়াচ্ছে বলে চারদিকে গুজব রটছে। আমিও মুসলিম। আর এটা জানার পরই কোনও কলেজ, বিশ্ববিদ্যালয় আমাকে চাকরি দিতে চায় না। এবার প্রশাসনই বলে দিক আমি কী করব! কোথায় যাব! সংসার তো চালাতে হবে।

সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status