ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বায়তুল মোকাররমে বাড়ানো হলো ঈদের জামাত, শুরু সকাল ৭টায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:25 PM

বায়তুল মোকাররমে বাড়ানো হলো ঈদের জামাত, শুরু সকাল ৭টায়

বায়তুল মোকাররমে বাড়ানো হলো ঈদের জামাত, শুরু সকাল ৭টায়

মহামারি করোনাভাইরাসের কারণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এবার সেখানে পাঁচটির পরিবর্তে ছয়টি ঈদের জামাত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে ঈদের জামাতগুলোর সময়, ইমাম ও মুকাব্বিরদের নাম জানানো হয়েছে।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৭টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা এহসানুল হক। চতুর্থ জামাত সকাল ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম জামাত সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। ষষ্ঠ ও সর্বশেষ জামাত সকাল ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status