ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৭০ টাকার ইনজেকশন আড়াই হাজার টাকা, চিকিৎসক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 July, 2020, 9:22 PM

৭০ টাকার ইনজেকশন আড়াই হাজার টাকা, চিকিৎসক গ্রেফতার

৭০ টাকার ইনজেকশন আড়াই হাজার টাকা, চিকিৎসক গ্রেফতার

চট্টগ্রামে ৭০ টাকার ইনজেকশন আড়াই হাজার টাকায় কিনতে বাধ্য করার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের ইপিজেড মোড়ের সেইফল্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্স সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া চিকিৎসকের নাম রবিউল আওয়াল। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউপির উচল বাড়িয়া গ্রামের মো. আহম্মেদ আলী মন্ডলের ছেলে। নগরের বন্দর থানার পশ্চিম নিমতলা এলাকায় থাকেন তিনি। তার চেম্বার থেকে বিভিন্ন ধরনের ৭৯টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, রবিউল আওয়াল একজন অর্থোপেডিক বিষয়ের চিকিৎসক। রোগীদের অস্বাভাবিক বাড়তি দামে ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগ পেয়ে তার চেম্বারে অভিযান চালানো হয়। সেখানে একজন রোগীকে তার কাছ থেকে আড়াই হাজার টাকা দামে একটি ইনজেকশন কিনতে দেখি। বাজারমূল্য যাচাই করে দেখি, এর দাম মাত্র ৭০ টাকা। বাড়তি দাম নেয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে আমরা তাকে গ্রেফতার করি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ডা. রবিউল আওয়াল দীর্ঘদিন ধরে তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বল্প মূল্যের ইনজেকশন অস্বাভাবিক মূল্যে তার কাছ থেকে কিনতে বাধ্য করে আসছিলেন। বাইরে থেকে ইনজেকশন রোগীদের কিনতে দেন না তিনি।

ডা. রবিউল বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। প্রাইভেট প্র্যাকটিসের পাশাপাশি তিনি চট্টগ্রাম বন্দর হাসপাতালের অধীনে আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োগ পেয়ে ‘চট্টগ্রাম বন্দর শ্রমিক সেবাকেন্দ্রে’ কর্মরত আছেন। তার বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status