রাজধানীর কদমতলীতে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। থানাধীন মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনিস্টিটিউটের সামনে থেকে কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর, ওসি তদন্ত কামরুজ্জামান ও এস আই কাদের বিশ্বাস এক ঝটিকা অভিযান চালিয়ে শুক্রবার রাতে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ইমজান উদ্দিন (২২), মোঃ নাজিম উদ্দিন (২৪), তাদের বাড়ি চট্রগ্রামের সাতকানিয়া। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে। কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর বলেন, "শুক্রবার রাতে এক ঝটিকা অভিযান চালিয়ে মাদকসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গত মঙ্গলবার ১৪ জুলাই একই এলাকা থেকে ৫ সহস্রাধিক ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়েছিল। মাদক নির্মূলে ব্যাপক অভিযান পরিচালনা করে আসছি। এ অভিযান অব্যহত থাকবে।"