ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জার্মানির একটি রাজ্যের স্কুলে নিষিদ্ধ হলো বোরকা-নিকাব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 1:30 PM

জার্মানির একটি রাজ্যের স্কুলে নিষিদ্ধ হলো বোরকা-নিকাব

জার্মানির একটি রাজ্যের স্কুলে নিষিদ্ধ হলো বোরকা-নিকাব

জার্মানির বাডেন ভুর্টেমব্যার্গ রাজ্যের স্কুলগুলোতে এখন থেকে বোরকা বা নিকাব পরে যাওয়া যাবে না

জার্মানির বাডেন ভুর্টেমব্যার্গ রাজ্যে এখন থেকে স্কুলে বোরকা বা নিকাব পরে যাওয়া যাবে না।

মঙ্গলবার (২১ জুলাই) রাজ্যটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। যদিও আগে থেকেই শিক্ষকদের জন্য বোরকা ও নিকাব নিষিদ্ধ করে রাজ্যটি।

ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, এক স্কুল ছাত্রীর  মামলাকে ঘিরে এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটি। স্কুলে বোরকা বা নিকাব পরার পক্ষে হামবুর্গ আদালতে  মামলা করেছিল ওই স্কুলশিক্ষার্থী। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে রাজ্যটির আদালত জানায়, রাজ্যের স্কুল আইন অনুযায়ী মুখ ঢেকে স্কুলে যেতেই পারে ছাত্রীরা। কিন্তু রাজ্য যদি স্কুল আইন বদলে ফেলে, সে ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হতে পারে। আদালতের এই রায়ের পরেই প্রশাসন স্কুল আইন বদলের তোড়জোড় শুরু করে।

এ প্রসঙ্গে রাজ্যটির প্রধান ইউফ্রিড ক্রেচম্যান বলেন, “নিকাব স্বাধীন সমাজের অংশ হতে পারে না। এমনিতেই স্কুল পর্যায়ে খুব বেশি ছাত্র্রী মুখ ঢেকে আসতো না। ফলে বিষয়টি নিয়ে এত শোরগোল হওয়ার কারণ নেই।” তবে এ ধরনের নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশ সংবেদনশীল বলেও তিনি জানান।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে এ বিষয়ে বিতর্ক এ বিতর্ক নতুন নয় নেদারল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স এবং অস্ট্রিয়ায় মুখ ঢেকে স্কুলে যাওয়া আগেই নিষিদ্ধ হয়েছে। জার্মানিতেও সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে ৫৪ শতাংশ নাগরিক বোরকা এবং নিকাব ব্যবহারের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদিও উদ্বাস্তুদের অধিকার নিয়ে কাজ করা কোনও কোনও সংস্থার বক্তব্য, নতুন এই আইন দেশে সংখ্যালঘু এবং উদ্বাস্তুদের আরও কোণঠাসা করবে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status