ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
একই পরিবারের ৫ গরু নিয়ে গেল চোরে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 1:26 PM

একই পরিবারের ৫ গরু নিয়ে গেল চোরে

একই পরিবারের ৫ গরু নিয়ে গেল চোরে

বরগুনার তালতলীতে একরাতে একই পরিবারের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার(২৩ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়  এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় শাহজাহান মোল্লার গোয়াল ঘরের শিকল কেটে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে। তার গোয়াল ঘরে ৫টি গরু ছিলো। আর এ এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই এলাকা কৃষকদের ঘরে শতাধিক গরু রয়েছে। এজন্য এলাকার মানুষের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মালিক শাহজাহান মোল্লা বলেন আমার পাঁচটি গরুই ছিলো সম্বল। গোয়াল ঘর খালি করে সবকটি নিয়ে গেছে চোরে। অনেক কষ্ট করে গরু পালন শুরু করেছি। এখন আমার কিছুই রইল না।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, গরু চুরির বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status