ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
দুই গাধার সাক্ষাৎকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:45 AM

দুই গাধার সাক্ষাৎকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল

দুই গাধার সাক্ষাৎকার নিলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল

দুটি গাধার সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেটি নিয়েছিলেন এক সাংবাদিক। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতিটি দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। জনগণ এটিকে গুরুত্ব সহকারে না নিলেও গাধাদের কী অভিমত তা জানার চেষ্টা করছিলেন ভারতীয় ওই সাংবাদিক!

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সাংবাদিক হিন্দি ভাষায় গাধা দুটিকে প্রশ্ন করেন, এই লকডাউনের সময় আপনারা এভাবে বাইরে বের হচ্ছেন কেন? আপনারা মাস্ক পরেননি কেন?

এরপর মাস্ক ছাড়া উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক পথচারীকে তিনি প্রশ্ন করেন, ওই যে আমাদের বন্ধুরা ওখানে বসে আছে, ওদের জিজ্ঞাসা করলাম কেন মাস্ক পরেননি? তার কোনো উত্তর ওরা দিলো না। কেন বলুন তো?

জবাবে ওই যুবক উত্তর দেন, ওরা কী করে জবাব দেবে, ওরা তো গাধা। এবারই সুযোগটা পেয়ে যান সাংবাদিক। তিনি পাল্টা প্রশ্ন করেন, ওদের মতো আপনারাও তো মাস্ক না পরে অকারণে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনারা কী?

তখন ওই যুবককে ‘গাধা’ হিসেবে মেনে নিতে বলেন সাংবাদিক। তিনি বলেন, দেখুন গাধাও মাস্ক পরেনি, আপনিও নন। তাহলে কী আপনিও গাধা নন? বলুন, আমি গাধা। না চাইতেও ওই যুবক পরে নিজেকে গাধা বলেন।

একই ভাবে আরও একাধিক ব্যক্তিকে গাধার সঙ্গে তুলনা করতে দেখা যায় ওই সাংবাদিককে। করোনাভাইরাস মহামারিকালে মাস্ক কতটা জরুরি, তা বোঝাতেই এ অভিনব পন্থা বের করে করেন ভারতীয় এ সাংবাদিক।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status