ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সাগরে মাছ ধরা শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:51 AM

সাগরে মাছ ধরা শুরু

সাগরে মাছ ধরা শুরু

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু হয়েছে। এদিন সকাল থেকে প্রায় ৭ হাজার মাছ ধরার নৌকা সাগরে নেমেছে।

এর আগে গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ ছিল। এ কয়দিন মাছ ধরা বন্ধ থাকায় সাগর মৎস্য ভাণ্ডারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস.এম. খালেকুজ্জামান বিপ্লব।

বিপ্লব বলেন, ‘আগে সমুদ্রে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ পাওয়া যেতো। কিন্তু এখন সচরাচর সে রকম মাছ পাওয়া যায় না। প্রজননকালীন সময়েও সাগরে মাছ শিকার এর অন্যতম কারণ। ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় ভালো হয়েছে। সাগর মৎস্য ভাণ্ডারে পরিণত হয়েছে। ৭ হাজার মাছ ধরার নৌকা সাগরে নেমেছে।’

মাছ ধরা শুরু হলেও ইলিশ পেতে দেরি হবে বলে জানিয়েছেন কক্সবাজার শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটস্থ মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক জুলফিকার আলী। তিনি বলেন, ইলিশ পেতে ৫/৭ দিন সময় লাগবে। ট্রলারগুলো মাছ ধরে কয়েকদিন পর ঘাটে ফিরতে শুরু করলেই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রাণচাঞ্চল্য ফিরবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status