ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কায়রোর হোটেলে মিলল বাংলাদেশি-আমেরিকান নারীর মরদেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 9:46 AM
সর্বশেষ আপডেট: Thursday, 23 July, 2020, 9:56 AM

কায়রোর হোটেলে মিলল বাংলাদেশি-আমেরিকান নারীর মরদেহ

কায়রোর হোটেলে মিলল বাংলাদেশি-আমেরিকান নারীর মরদেহ

মিশরের কায়রোর একটি হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির বিউটি এক্সপার্ট বাংলাদেশি-আমেরিকান নারী ফাতেমা খান খুকির (৪৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচদিন আগে কায়রোতে ঘুরতে গিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার (২১ জুলাই) সেখানকার একটি হোটেলের কক্ষ থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ দেহ উদ্ধার করে।

কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। কায়রো পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।

ফাতেমা খান খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, আমাদের প্রিয় বন্ধু ফাতেমা খান খুকি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কোভিড-১৯ আক্রান্ত হয়ে নয়, সাত দিন আগে মিশরের একটি হোটেলে তার মরদেহ পাওয়া গেছে। এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে তার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো বা কীভাবে মারা গেল, তার কেউ জানে না।

খুকির বান্ধবী নিউইয়র্কের একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমকে বলেন, আমিও খবরটি পেয়েছি। আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিশর গিয়েছিল, কারো সাথে গিয়েছিল কি-না, কিংবা কারো সাথে দেখা করতে গিয়েছিল কি-না তার কোনো কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status