ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
স্বল্প বাজেটের রিয়েলমি সি১১ বাজারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 9:35 AM

স্বল্প বাজেটের রিয়েলমি সি১১ বাজারে

স্বল্প বাজেটের রিয়েলমি সি১১ বাজারে

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে সি সিরিজের নতুন ফোন রিয়েলমি সি ইলেভেন নিয়ে এসেছে। রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে লঞ্চিং ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হয়।


রিয়েলমি সি ইলেভেনের এআই ডুয়াল ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২) মূল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে চমৎকার সব সেলফি। নাইটস্কেপ মোডে বড় অ্যাপারচার ব্যবহার করে দারুণ ডিটেইলের লো লাইট কন্ডিশনের ছবি তোলা যাবে। এছাড়া ক্যামেরায় আছে এআই বিউটিফিকেশন, প্যানোসেলফি, এইচডিআর, ক্রোমাবুস্ট, টাইম-ল্যাপ্স, পোর্ট্রেট মোড এবং ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।


রিয়েলমি সি ইলেভেনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ প্রসেসর ও ২ গিগাবাইট র‍্যাম, ফলে স্মার্টফোনটি সর্বোচ্চ ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করবে। ফোনটিতে আছে ৩২ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ।

 
মিন্ট গ্রিন ও পেপার গ্রে - এ দুটি রঙে ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে ২৩ জুলাই দুপুর ২:৩০ থেকে স্পেশাল অফারে মাত্র ৮,৪৯০ টাকায় পাওয়া যাবে এবং ২৪ জুলাই থেকে দেশের সকল স্মার্টফোন স্টোরে পাওয়া যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status