ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 11:57 PM

বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত

বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত

মাগুরা শহরের কাউন্সিল পাড়ায় বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, শহরের কাউন্সিল পাড়া এলাকার মৃত খন্দকার আমিনুল হাসানের বড় ছেলে খন্দকার মঞ্জুরুল হাসান রিন্টু ও ছোট ছেলে খন্দকার রফিকুল হাসান পিন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আজ সন্ধ্যা ৭টার দিকে মাগুরা সদর থানার সামনে নির্মাণাধীন ভবনের ছাদে দুই ভাইয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই রিন্টু ছোট ভাই পিন্টুকে রড দিয়ে আঘাত করলে সেখানে সে লুটিয়ে পড়ে। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুর রহমান সেলিম তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার পর থেকে বড় ভাই রিন্টু খন্দকার পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status