ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
তুরস্কে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 2:28 PM

তুরস্কে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৭

তুরস্কে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৭

তুরস্কের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিরাপত্তাবাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় ভেন প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেন, বিমানটি দুই হাজার ২শ ফুট (৬৭০ মিটার) উচ্চতার একটি পর্বতে বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ওই দুর্ঘটনায় বিমানের দুই পাইলটও নিহত হয়েছেন। কী কারণে ওই ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। রাত ১০টা ৩২ মিনিটে বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়। এর ১৩ মিনিট পর থেকেই বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status