ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মিশর-সুদানের বিরোধিতা সত্ত্বেও নীল নদের পানিতে ইথিওপিয়ার নিয়ন্ত্রণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 2:02 PM

মিশর-সুদানের বিরোধিতা সত্ত্বেও নীল নদের পানিতে ইথিওপিয়ার নিয়ন্ত্রণ

মিশর-সুদানের বিরোধিতা সত্ত্বেও নীল নদের পানিতে ইথিওপিয়ার নিয়ন্ত্রণ

কোনো চুক্তি ছাড়াই নীল নদের ওপর স্থাপিত বিতর্কিত জল বিদ্যুৎকেন্দ্রের জন্য পানি নেয়া শুরু করেছে ইথিওপিয়া। এ নিয়ে মিশর ও সুদানের সঙ্গে বিরোধ আরও চরম আকার ধারণ করতে যাচ্ছে দেশটির।

বুধবার নীল নদ থেকে বিদ্যুৎকেন্দ্রের জন্য পানি প্রত্যাহার করা শুরু করেছে ইথিওপিয়া। বিদ্যুৎকেন্দ্রের জন্য বিশাল জলাধারটিতে ভরা হচ্ছে এই পানি।  ইথিওপিয়ার পানি মন্ত্রী সেলেশি বেকেলে বিষয়টি নিশ্চিত করেন। স্যাটেলাইট চিত্রেও দেখা যাচ্ছে, জলাধারের পানির স্তর বাড়তে শুরু করেছে।
নীল নদের ওপরে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের শুরু থেকেই বিরোধিতা করে আসছে মিশর ও সুদান। এদিকে কোনো ধরনের চুক্তি ছাড়া নীল নদের ওপর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও চালু করার ব্যাপারে সতর্ক করেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোউকরি।

১৯২৯ সালের একটি চুক্তি এবং পরবর্তীতে ১৯৫৯ সালের আরেকটি চুক্তিতে মিসর এবং সুদানকে নীল নদের পানির প্রায় সমস্ত অধিকার দেয়া হয়। যদিও পুরোনো এসব আইন মানতে ইচ্ছুক নয় ইথিওপিয়া, কারণ তাদের ব্লু নীলের পানি নীল নদে সবচেয়ে বেশি অবদান রাখে।

এদিকে মিসরের দুশ্চিন্তা হলো, নীল নদে যদি পানি প্রবাহ কমে যায়, তাহলে সেটি লেক নাসেরকে প্রভাবিত করবে। যার ফলে মিশরের আসওয়ান বাঁধে পানির প্রবাহ কমে যাবে, যেখান থেকে মিশরের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয়।

এ ছাড়া এই বাঁধের কারণে নীল নদের পানির প্রবাহ যদি অনেক কমে যায়, তাহলে সেটি মিসরের নদীপথে পরিবহন ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলবে এবং কৃষকদের কৃষি ও পশুপালনের ওপর প্রভাব ফেলতে পারে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status