ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রামায়ণ সভ্যতার বাস্তব ভিত্তি নেই, ওলির সুরেই মন্তব্য নেপালের পররাষ্ট্রমন্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:52 PM

রামায়ণ সভ্যতার বাস্তব ভিত্তি নেই, ওলির সুরেই মন্তব্য নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

রামায়ণ সভ্যতার বাস্তব ভিত্তি নেই, ওলির সুরেই মন্তব্য নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

 অযোধ্যা ও রাম বিতর্কে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পক্ষ নিয়ে এবার কথা বললেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিওয়ালি। অযোধ্যাকে নেপালের মানচিত্রে ঢুকিয়ে, রামচন্দ্রকে নেপালি বানিয়েছেন ওলি।

তার পররাষ্ট্রমন্ত্রী আরো এগিয়ে দাবি করেন, রামায়ণ সভ্যতার কোনো ভিত্তি নেই। রামায়ণ সভ্যতা নিয়ে এখনো ভারতে ও নেপালে অধ্যয়ন চলছে। কেবল বিশ্বাসের ভিত্তিতে সমস্ত বিষয় আমরা অনুসরণ করে চলেছি। এর মধ্যে কোনো বাস্তব ভিত্তি নেই।

প্রদীপ গিওয়ালি আরো বলেন, আমরা জেনেছিলাম সীতার জনাকপুরে জন্ম। রাম জন্মেছিলেন অযোধ্যায়। কিন্তু, যেদিন এর বাইরে অন্য কিছু গবেষণায় প্রমাণ হবে, সেদিন রামায়ণের ইতিহাস নিজেই বদলে যাবে। বিষয়টির সঙ্গে বহু মানুষের আবেগ জড়িত। তাই এ বিষয়ে খুব বেশি কথা বলে বিতর্ক বাড়াতে চাই না।

তিনি আরো বলেন, আমি যতদূর বুঝতে পেরেছি, রামায়ণ সভ্যতার প্রত্নতাত্ত্বিক অধ্যয়নের বিষয়টি নিশ্চিত করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো আমাদের কাছে নেই। প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে আমরা বলে আসছি, সীতা জনাকপুরে জন্মেছিলেন। অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

তিনি আরো বলেন, ভবিষ্যতের গবেষণা যদি এই প্রচলিত বিশ্বাস, ধ্যান-ধারণার বাইরে অন্য কিছু প্রমাণ করে, অনেক কিছুই তখন বদলে যেতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো সত্য সামনে আসছে, আমরা কেবল এটাকেই সত্য হিসেবে ধরে নেব। এর সঙ্গে সাধারণ মানুষের আবেগ জড়িত। তাই রামায়ণের উপস্থাপন সেই মতো করতে হবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status