ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
তুরস্কে বিমান বিধ্বস্ত, নিহত ৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:33 PM

তুরস্কে বিমান বিধ্বস্ত, নিহত ৭

তুরস্কে বিমান বিধ্বস্ত, নিহত ৭

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে একটি নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু সাংবাদিকদের বলেন, আমাদের টিম জানিয়েছে, আমরা সাতজন বীরকে হারিয়েছি, তাদের মধ্যে দুই জন পাইলট।

বিমানটি আর্তোস পবর্তের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল।

সোইলু জানান, সোমবার থেকে ভান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি।

তিনি আরো জানান, রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা। এরপর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status