মাস্ক পরতে ভুলে গেছেন তাই হাত দিয়েই মুখ ঢাকলেন মন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:31 PM
মাস্ক পরতে ভুলে গেছেন তাই হাত দিয়েই মুখ ঢাকলেন মন্ত্রী
করোনা পরিস্থিতিতে মাস্ক ছাড়াই একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন ফ্রান্সের মন্ত্রী এগনেস পন্নিয়র। যদিও বিষয়টি অনেকটা নিজের অজান্তেই করেছেন। শেষ পর্যন্ত হাত দিয়ে মুখ ঢেকেছেন তিনি।
ডেইলি মেইলর প্রতিবেদন থেকে জানা গেছে, প্যারিসের প্লেস ডে লা কনকর্ডে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এগনেস। গাড়ি থেকে নেমে তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাতে শুরু করেন। এরপর হঠাৎ খেয়াল করেন যে মুখে মাস্ক নেই। সঙ্গে সঙ্গে নিজের গাড়ির দিকে ছুট লাগান। কিন্তু ততোক্ষণে তার গাড়ি চলতে শুরু করেছে। ফলে গাড়ির পিছনে ছুটে গিয়েও লাভ হয়নি। এরপর তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন।
পরে আশেপাশে থাকা কর্মকর্তাদের কাছে তিনি নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেন পন্নিয়র। তখনই একজন একটি অতিরিক্ত মাস্ক জোগাড় করে তাকে দেন।