ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ত্রাণের নামে সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা: রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:17 PM

ত্রাণের নামে সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা: রাশিয়া

ত্রাণের নামে সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা: রাশিয়া

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর অজুহাতে দেশটিতে তৎপর সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দফতরে নিযুক্ত রুশ প্রতিনিধি গেনেদি গাতিলভ তার দেশের বিখ্যাত পত্রিকা ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে দামেস্ক সরকারের সঙ্গে এজন্যই সমন্বয় করছে না যাতে ত্রাণের নামে সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাঠানো যায়। সিরিয়া সরকারের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে গাতিলভ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির জনগণের জীবিকাকে টার্গেট করেছে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে যে ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়েছিল ২০১৮ সালে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নির্মূলের মধ্যদিয়ে তার অবসান হয়। তবে এখনো কিছু জঙ্গি গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান করছে। তারা মাঝেমধ্যেই হামেইমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ সেনাদের উপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status