ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
স্বামীকে ডিভোর্স দিয়ে সৎছেলেকে বিয়ে করলেন রাশিয়ান ব্লগার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 12:59 PM

স্বামীকে ডিভোর্স দিয়ে সৎছেলেকে বিয়ে করলেন রাশিয়ান ব্লগার

স্বামীকে ডিভোর্স দিয়ে সৎছেলেকে বিয়ে করলেন রাশিয়ান ব্লগার

রাশিয়ার ক্রাসনোদার ক্রাই-এ বসবাস করেন মারিনা বালমাশেভা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। মারিনা সম্প্রতি তার সৎছেলেকে বিয়ে করেছেন। ফলে এতদিন যিনি তার কার্যত সন্তান ছিলেন এখন তিনিই তার স্বামী। এমনকি নতুন এই সম্পর্কে তারা একটি সন্তানেরও জন্ম দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

২০০৭ সালে অ্যালেক্সি নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় মারিনার। অ্যালেক্সির এর আগে একটি বিয়ে ছিল। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর মারিনা তার জীবনে আসেন। মারিনার সঙ্গে যখন বিয়ে হয় তখন অ্যালেক্সির দু’টি ছেলে ছিল, যার মধ্যে এক জন ৭ বছরের ভ্লাদিমির ‘ভয়া’ শেভিরিন।  অ্যালেক্সি ও মারিনা এক দশকের বেশি সময় ধরে সংসার করেন। এমনকি তারা চারটি সন্তান দত্তকও নেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, মারিনা নিজের গর্ভে সন্তান চাইছিলেন। কিন্তু কোনও কারণে তা সম্ভব হয়নি। তা নিয়েই নাকি সম্পর্কে ফাটল ধরে। শেষ পর্যন্ত এক দশকের বেশি সেই দাম্পত্য ভেঙে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মারিনা এবং অ্যালেক্সি।

অ্যালেক্সির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও সৎছেলে ভ্লাদিমিরের সঙ্গে মারিনার নতুন এক সম্পর্ক তৈরি হয়। সেখান থেকে তারা বিয়ের সিদ্ধান্তও নেন। এখন জানা গেছে যে মারিনার গর্ভে ভ্লাদিমিরের সন্তানও এসেছে। তারা নাকি এই বছর গোড়ার দিকেই বিয়ে করবেন ঠিক করেছিলেন। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে তা সম্ভব হয়নি। অবশেষে বিয়ে রেজিস্ট্রি  করেছেন তারা।

অ্যালেক্সির বয়স এখন ৪৫ বছর আর মারিনার ৩৫। ভ্লাদিমির যাকে মারিনা প্রায় সাত বছর বয়স থেকে দেখাশোনা করছেন সে এখন ২০ বছরের যুবক। অ্যালেক্সি বাকি মোট পাঁচ সন্তানকে নিজের কাছেই রাখার অনুমতি পেয়েছেন। মারিনা ওই সন্তানদের সঙ্গে দেখা করতে পেলেও তাদের নিয়ে বাইরে যেতে বা সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি ভিডিও শেয়ার করতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছে সে দেশের চাইল্ড সার্ভিস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status