ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
‘গোলাগুলিতে’ শীর্ষ মাদক কারবারি নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:59 PM

‘গোলাগুলিতে’ শীর্ষ মাদক কারবারি নিহত

‘গোলাগুলিতে’ শীর্ষ মাদক কারবারি নিহত

জয়পুরহাটে মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলিতে এসএম রুবেল ওরফে ডালিম (৩৭) নামে এক শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছেন।


বুধবার ভোররাতে সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল গিয়ে ১ বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২০০ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।

নিহত ডালিম জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ খাসপাহনন্দা গ্রামের নবিবুর রহমানের ছেলে। তার নামে থানায় হত্যা, অপহরণ ও মাদকের ৭ থেকে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী এলাকার পাশে পুলিশের একটি দল টহল দিচ্ছিলো। এ সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায় পুলিশ। তখন ঘটনাস্থলের কাছে গিয়ে পুলিশ ফাঁকা গুলি করলে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়।

এ সময় গুলিবিদ্ধ মৃত অবস্থায় ডালিমকে দেখতে পায় পুলিশ। তখন তার পাশ থেকে ১ বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২০০ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মাদক কারবারিদের দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানান তরিকুল ইসলাম।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status