ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
তরুণীকে গণধর্ষণ, একজন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 8:09 PM

তরুণীকে গণধর্ষণ, একজন গ্রেপ্তার

তরুণীকে গণধর্ষণ, একজন গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়িতে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আবু তালেব (৪৫) নামক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব বাঁশখালী উপজেলার পশ্চিম চেচুরিয়া গ্রামের আহম্মদ জমিরের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ এপ্রিল বাঁশখালীর বৈলছড়ি এলাকায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক তরুণীকে ধর্ষণ করে কয়েকজন। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর পরিবারের পক্ষ থেকে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

এর আগে গত ১৫ জুন বৈলছড়িতে একই মামলার আসামি আবদুল মজিদ (৩০) র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত হন। তালেব এই মামলার দুই নম্বর আসামি।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল বলেন, ধর্ষণের ঘটনায় যুক্ত অপর আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি আবু তালেব জাম্বুরি পার্ক সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status