নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি সুস্থ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 12:27 PM
নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি সুস্থ
নোয়াখালীতে করোনা সংক্রমণের মাত্রা কমছে। পাশাপাশি করোনা রোগীদের মধ্যে হাসপাতালের চেয়ে বাসায় সুস্থতার হার অনেক বেশি। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি সুস্থ হয়েছেন।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ১৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০৬ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭১ জন।
জেলা সিভিল সার্জন জানান, করোনা রোগীদের মধ্যে হাসপাতালের চেয়ে বাসায় সুস্থতার হার অনেক বেশি। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৫৯ জন।