ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পুরান ঢাকার বাল্ব কারখানায় আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 9:29 PM

পুরান ঢাকার বাল্ব কারখানায় আগুন

পুরান ঢাকার বাল্ব কারখানায় আগুন

পুরান ঢাকার আলু বাজারের একটি বাল্ব কারখানায় মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮ টা ২২মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো বার্তা পাওয়া যায়নি।

আলু বাজারের সুরিটোলা স্কুলের পাশের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সংবাদ পাওয়া মাত্র চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করবেন বলেও জানান তিনি।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status