ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত: রাঙ্গা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 8:50 PM

শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত: রাঙ্গা

শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত: রাঙ্গা

আওয়ামী লীগকে একটি দুর্নীতিগ্রস্ত দল হিসেবে আখ্যায়িত করে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী চেষ্টা করলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের অনেক প্রচেষ্টা সফল হচ্ছে না। শুধু স্বাস্থ্যখাত নয়, সব খাত দুর্নীতিবাজদের দখলে। তাদের আধিপত্য সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোটের আয়োজন দুঃখজনক বলেও উল্লেখ করেন।

রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলের অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক।




সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status