ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনা ভ্যাকসিন আগামী মাসেই বাজারে আনছে রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 7:59 PM

করোনা ভ্যাকসিন আগামী মাসেই বাজারে আনছে রাশিয়া

করোনা ভ্যাকসিন আগামী মাসেই বাজারে আনছে রাশিয়া

নভেল করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের সব ক’টি ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। একই সঙ্গে তারা এই ভ্যাকসিন আগামী ১২ থেকে ১৪ আগস্টের মধ্যে বাজারে আনার ঘোষণা দিয়েছেন।

রুশ গবেষকদের দাবি অনুযায়ী, বিশ্বের যেসব দেশ ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে, তাদের মধ্যে অন্যতম রাশিয়া। রাশিয়া ছাড়া এখন পর্যন্ত বিশ্বের কোনও দেশই করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ ও সফল করার দাবি করতে পারেননি।

গবেষকরা বলছেন, যে স্বেচ্ছাসেবকদের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল, তাদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে ছেড়ে দেয়া হবে। সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিকেল প্যারাসাইটোলজির ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বোর্ন ডিজিজ বিভাগের পরিচালক অ্যালেকজান্ডার রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। এটি নিয়ে কোনও সংশয় নেই। বাজারে অন্যান্য যেসব ভ্যাকসিন রয়েছে সেসবের মতোই সব ধরনের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে এই ভ্যাকসিন।

আগামী আগস্টের মাঝামাঝি বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন রুশ বিজ্ঞানীরা। অ্যালেকজান্ডার বলেন, ১২ থেকে ১৪ আগস্টের মধ্যেই ভ্যাকসিনটি সাধারণ মানুষের শরীরে প্রয়োগ করা যাবে। এছাড়া আগামী সেপ্টেম্বর থেকে ওষুধ সংস্থাগুলো রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনটির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে।

প্রথম দফায় ১৮ এবং দ্বিতীয় দফায় ২৩ জন স্বেচ্ছাসেবকের শরীরে এ ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছিল। ১৮ থেকে ৬৫ বছর বয়সী ওই স্বেচ্ছাসেবকদের ২৮ দিন আইসোলেশনে রাখা হয়। আগামী ছয় মাস তাদের পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন রুশ গবেষকরা।

সেচেনভ বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক এলেনা স্মোলিরাচুক বলেন, ভ্যাকসিন প্রয়োগের পর কয়েকজন স্বেচ্ছাসেবকের সামান্য জ্বর এবং মাথাব্যথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই তা কমে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status