ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
দেশের স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই: স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 5:42 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 14 July, 2020, 5:50 PM

দেশের স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই। নিয়মের বাইরে কোথাও কোন কিছু ঘটছে না বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (১৪ জুলাই) সম্প্রতি স্বাস্থ্যখাতের বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক বলেন, নো কমেন্টস, এ বিষয়ে জানি না আমি।  নরমাল নিয়ম অনুযায়ী সব কাজ হয়।  নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে।

মন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হয় জনপ্রশাসন থেকে একটা নথি প্রকাশিত হয়েছে; এরকম একটা কথা বলছে, মন্ত্রী বলেন, আমার জানা নেই।

এদিকে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ডে রয়েছেন জেকেজি'র চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফ। এছাড়াও করোনার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status