ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সুশান্তের মৃত্যুর ১ মাসে অঙ্কিতার আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 12:59 PM

সুশান্তের মৃত্যুর ১ মাসে অঙ্কিতার আবেগঘন স্ট্যাটাস

সুশান্তের মৃত্যুর ১ মাসে অঙ্কিতার আবেগঘন স্ট্যাটাস

বলিউড হিরো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পূর্ণ হলো আজ।

তার মৃত্যুর এক মাস পূর্ণ হওয়ার পর মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অঙ্কিতা লোখন্ডে।

নিজের ইনস্টাগ্রাম ওয়ালে একটি প্রদীপ জালিয়ে ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন 'চাইল্ড অফ গড'।

অঙ্কিতার এমন পোস্ট দেখে আবেগে ভেসে যান সুশান্তের ভক্তরা। কঠিন সময়ে অঙ্কিতা যাতে মন শক্ত করেন, সে বিষয়ে পরামর্শও দিয়েছেন অনেকে।

বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সুশান্ত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে গোটা ভারতে এখনো চলছে শোরগোল। শুধু তাই নয়, সুশান্তকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলেও অভিযোগ অনেকের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status