ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
লকডাউনে শ্রমিকদের দায়িত্ব নেওয়া সেই ম্যাজিস্ট্রেট মারা গেছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 10:47 AM

লকডাউনে শ্রমিকদের দায়িত্ব নেওয়া সেই ম্যাজিস্ট্রেট মারা গেছেন

লকডাউনে শ্রমিকদের দায়িত্ব নেওয়া সেই ম্যাজিস্ট্রেট মারা গেছেন

ভারতের বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় মারা গেছেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের মহকুমা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দেবদত্তা।

সোমবার (১৩ জুলাই) সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি কলকাতার দমদমের মতিঝিল এলাকায়। লকডাউনের সময় ডানকুনি রেলস্টেশনে যেসব পরিযায়ী শ্রমিক নেমেছিলেন, তাদের বাড়ি পৌঁছনোর দায়িত্ব নিয়েছিলেন তিনি।
সম্পর্কিত খবর

লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের নিয়ে তার কাজ নানা স্তরে প্রশংসিত হয়েছিল। ডানকুনিতে যে পরিযায়ী শ্রমিকরা আসছিলেন, অত্যন্ত মানবিকতার সঙ্গে তাদের বাড়ি পৌঁছনো-খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। এরপরই করোনায় আক্রান্ত হন তিনি।

বাড়িতে রয়েছে চার বছরের ছেলে। সে বুঝেই উঠতে পারছে না, মা চলে গিয়েছে চিরদিনের মতো। দেবদত্তার পরিবার সূত্রে খবর, দিনকয়েক ধরেই জ্বরে ভুগছিলেন দেবদত্তা।

দেবদত্তার মৃত্যুতে শোকপ্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কোভিড-যুদ্ধের ‘সামনের সারিতে থাকা এক সাহসী সেনানী’ হিসেবেও উল্লেখ করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেনের মাত্রাও মারাত্মকভাবে কমে গিয়েছিল তার। সোমবার সেখানেই মারা যান তিনি।

দেবদত্তার মৃত্যুতে হুগলি জেলা প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে আসে। চন্দননগরের মহকুমাশাসক মৌমিতা সাহা, শ্রীরামপুরের মহকুমাশাসক সম্রাট চক্রবর্তী হাসপাতালে ছুটে যান। দেবদত্তার স্বামী পবিত্রও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status