ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বাসর রাতে স্বামীকে রেখে পালালেন নববধূ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 10:42 PM

বাসর রাতে স্বামীকে রেখে পালালেন নববধূ

বাসর রাতে স্বামীকে রেখে পালালেন নববধূ

বাসর রাতে স্বামীর বাড়িতে নানি ও আপন ভাইকে রেখে পালিয়ে গেছেন এক নববধূ। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামে।

এ ঘটনায় সোমবার আগৈলঝাড়া থানায় জিডি করেন নববধূর ভাই আরিফুল ইসলাম। নিখোঁজ নববধূর নাম সুমাইয়া আক্তার মীম। তিনি পাবনার আমিনপুর থানার রাজ নারায়ণপুর গ্রামের হারিস শেখের মেয়ে।

স্থানীয়রা জানায়, ১০ জুলাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের নূর আলম হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের সঙ্গে সুমাইয়া আক্তার মীমের বিয়ে হয়। ১২ জুলাই নববধূ মীম, নানি আয়শা খাতুন ও তার ভাই আরিফুল বরযাত্রীর সঙ্গে আগৈলঝাড়ায় সোহাগ হাওলাদারের বাড়িতে আসেন। রোববার বাসর রাতে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন নববধূ মীম।

জানা গেছে, হঠাৎ করে সোহাগ ও মীমের বিয়ে হয়। সোহাগের পরিবার মীমের বিষয়ে আগে থেকে কোনো খোঁজখবর নেয়নি। অন্য কারো সঙ্গে মীমের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিজের ইচ্ছা না থাকলেও পরিবারের সিদ্ধান্তে সোহাগকে বিয়ে করেছেন তিনি। সেজন্য স্বামীর বাড়ি থেকে পালিয়ে গেছেন।

নববধূর স্বামী সোহাগ হাওলাদার জানান, রোববার রাতে খাবার খেয়ে বাসরঘরে যান তিনি। এ সময় স্ত্রীকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে ঘরের আলমারিতে থাকা ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন দেখতে না পেয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হন।

আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এ ব্যাপারে সোমবার দুপুরে থানায় জিডি করেছেন নিখোঁজ নববধূর ভাই আরিফুল ইসলাম। সুমাইয়া আক্তার মীমের সন্ধানে বরিশাল ও পাবনাসহ বিভিন্ন থানায় বেতার বার্তা ও ছবি পাঠানো হয়েছে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status