ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সড়কে অবৈধভাবে বালু রাখার অভিযোগে আটক ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 10:37 PM

সড়কে অবৈধভাবে বালু রাখার অভিযোগে আটক ৩

সড়কে অবৈধভাবে বালু রাখার অভিযোগে আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কে বালু রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে সোমবার দুপুরে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সদর উপজেলার বাসুদেব ইউপির আবু নাহিদ সোহাগ, কোড্ডা গ্রামের মো. শানু মিয়া ও আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকার মো. হাসান খলিফা।

জানা যায়, আখাউড়া-সুলতানপুর সড়কের তিতাস রেলওয়ে ব্রিজের পূর্ব পাশে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথ সড়কের মাঝখানে অবৈধভাবে ড্রেজিং করে বালি রেখে ওই তিনজন দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। অতিরিক্ত বৃষ্টির ফলে পানির স্রোতে সড়কের ওই অংশটি ধ্বসে যান চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করলে দুপুরে তাদেরকে আটক করা হয়।

আখাউড়া থানা ওসি রসুল আহমদ নিজামী তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status