রাশিয়ায় নতুন মাইলফলক, কৃষ্ণ সাগর টহলে নৌবাহিনীর নারী দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 10:20 PM
রাশিয়ায় নতুন মাইলফলক, কৃষ্ণ সাগর টহলে নৌবাহিনীর নারী দল
প্রথমবারের মতো কৃষ্ণ সাগর প্রতিরক্ষার জন্য নৌবাহিনীর একটি নারী দলকে নিযুক্ত করে রাশিয়া। এরইমধ্যে রাশিয়ান নৌবাহিনীর নারী দল সাগরটিতে টহল পরিচালনা করেছে। এতে দেশটিতে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। চলতি মাসের শেষে রাশিয়ার ‘নেভি-ডে’-তে প্যারেডের অংশ হিসেবে এটি করা হয়।-খবর রয়টার্সের।
এ মহড়ায় প্রতিরক্ষারমূলক সব কার্যক্রম পরিচালনা করেছে নারীরা। টহলের সময় কিভাবে শত্রুর আক্রমণ প্রতিহত, পাল্টা আক্রমণ ও বিভিন্ন যন্ত্র-অস্ত্রের ব্যবহার এবং তাদের আচরণগত পরিবর্তনের বিষয়টি দেখা হয়েছে।
ইঞ্জিন মেকানিক্যাল টিমের জ্যেষ্ঠ নারী সদস্য অলগা চেলকোভা জানান, তিন নাবিক দলের সদস্য হওয়ার সিদ্ধান্ত নেন। তার কাছে নাবিক হওয়া রোমাঞ্চকর। তার কাজ দেশের প্রতিশ্রুতি পূরণে আরো বড় সুযোগ করবে। যেকোনো নারী নাবিকের জন্য একটি অভিজ্ঞতা অর্জন খুবই ভালো। যা আগে করা হয়নি।
পুরুষদের দ্বারা পরিচালিত রাশিয়ার নৌ-বাহিনীর ইউনিটটিতে নেতৃত্ব দিয়েছে একটি নারী দল। মহড়ায় অংশগ্রহণকারী সবাই ছিলেন নারী। যেটি রাশিয়ার সামরিক বাহিনীর একটি মাইলফলক।
নারী নাবিক দলের কমান্ডার করপোরাল আন্না ব্রিকেজ জানান, টহল নৌকা থেকে যেকোনো নাশকতামূলক আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি নেয়া হয়েছিল। এতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। শত্রুকে লক্ষ করে কিভাবে নৌকা থেকে গ্রেনেড ছুঁড়তে হয় সেটির চর্চা করা হয়েছিল। এভাবে মহড়ার জন্য নির্ধারিত সবগুলো ধাপই চর্চা করা হয়।
করপোরাল আন্না ব্রিকেজ আরো জানান, নাবিক হওয়ার ইচ্ছা পোষণ করতেই তার পরিবার রাজি হয়নি। প্রথমে তিনি ভেবেছিলেন তার দ্বারা এ পেশা চালিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ ক্ষেত্র কৃষ্ণ সাগরে নাবিকের দায়িত্ব পাওয়ায় পরিবার প্রশংসা করছে। তার মায়ের ভাষ্য, তাকে দ্বারা নাবিকের কাজ সম্ভব। এছাড়া তার স্বামী ও সন্তান দায়িত্বের জন্য উৎসাহ প্রদান করেছে।
রাশিয়ায় ৩৮ ধরনের প্রতিষ্ঠানের ৪৫৬টি চাকরিতে নারীদের প্রবেশ ছিলো প্রায় অসম্ভব। এর মধ্যে নারীদের নৌ-বাহিনীতে যোগ দিতে গিয়ে অনেক বাধায় পড়তে হত। তবে সেই অসম্ভবের অবসান ঘটান নারী বান্ধব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে তিনি একটি নির্দেশনা জারি করেন। এতে নারীদের জন্য চাকরিতে প্রবেশের সুযোগ উন্মোচন হয়।