ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভারত থেকে শুকনো মরিচবাহী প্রথম পার্সেল ট্রেন বেনাপোলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 10:14 PM

ভারত থেকে শুকনো মরিচবাহী প্রথম পার্সেল ট্রেন বেনাপোলে

ভারত থেকে শুকনো মরিচবাহী প্রথম পার্সেল ট্রেন বেনাপোলে

ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম চালান পার্সেল ট্রেনযোগে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে সোমবার বিকেলে। ভারতীয় রেল কর্তৃপক্ষ ৩৮০ টন শুকনো মরিচ ভর্তি ১৮টি উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন পার্সেল ভ্যানের একটি বিশেষ পার্সেল ট্রেন পাঠায় বাংলাদেশে।

ভারত থেকে শুকনো মরিচবাহী প্রথম পার্সেল ট্রেন এ পার্সেল এক্সপ্রেসটি (এসপিই) ভারতের গুন্টুরের রেড্ডিপালেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ১ হাজার ৩৭২ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। পণ্য চালনটির আমদানিকারক সাতক্ষীরার রাফসান ট্রেডার্স, ঢাকার হাফিজ কর্পোরেশন। বেনাপোলের আলম এন্টারপ্রাইজ ও মোশারেফ ট্রেডার্স সিএন্ডএফ এজেন্ট পণ্য চালানটি ছাড় করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ভারত থেকে ৩৮০ টন শুকনো মরিচ ভর্তি ১৬টি পার্সেল ভ্যান সমন্বিত একটি বিশেষ পার্সেল ট্রেন বেনাপোলে বন্দরে এসেছে। যাতে দ্রুত পণ্য চালনটি শুল্কয়ন ও খালাশ করা হয় সেই জন্য কাস্টমস কর্মকর্তারা কাজ করেছে। তবে মরিচের এই চালান থেকে সরকার ৭০ লাখ টাকার রাজস্ব আদায় করেছে।

ভারতীয় হাইকমিশন সরবরাহ শৃঙ্খলার বিঘ্ন হ্রাস করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার প্রস্তাব দেয়। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ তাতে সম্মতি জানানোর পরে প্রথম পার্সেল ট্রেন সেবার জন্য পণ্য একত্রিত করা হয়। এই পার্সেল ট্রেন পরিষেবা উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status