|
লাজ ফার্মাকে ২৯ লাখ জরিমানা, অনুমোদনহীন-মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ
নতুন সময় প্রতিবেদক
|
|
লাজ ফার্মাকে ২৯ লাখ জরিমানা, অনুমোদনহীন-মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ আজ সোমবার বিকালে র্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত ওই ওষুধের দোকানে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। লাজ ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধের বাক্সে ঘষামাজা করে তারিখ পরিবর্তনের প্রমাণও পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটির সাতজনকে অভিযুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে পাঁচজনকে পাঁচ লাখ করে এবং দুজনকে দুই লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৭৬ প্রকারের ৫০ লাখ টাকার অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
