ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
তেলের প্রথম চালান রাশিয়া পাঠালো চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 7:55 PM

তেলের প্রথম চালান রাশিয়া পাঠালো চীন

তেলের প্রথম চালান রাশিয়া পাঠালো চীন

উত্তর মেরু থেকে তেলের প্রথম চালান রাশিয়া পাঠিয়েছে চীনে । আরটি এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রাশিয়ার সবচেয়ে বড় তেল-গ্যাস কোম্পানি গ্যাজপ্রম নেফ্ট চীনে এ তেলের সরবরাহ শুরু করলো। নোভি পোর্ট আর্কটিক তেলক্ষেত্র থেকে এ তেল রফতানি হচ্ছে চীনে। ইয়ানতাই বন্দর থেকে রাশিয়া প্রথম দফায় ১ লাখ ৪৪ হাজার টন তেল পাঠিয়েছে চীনে।

৪৭ দিনে তেল নিয়ে রুশ ট্যাংকারটি মুরমানস্ক থেকে ইয়ানতাই অতিক্রম করে তিনটি সাগর পাড়ি দিয়ে চীনে পৌঁছায়। গ্যাজপ্রমের উপপরিচালক আনাতলি চেরনার বলেন উত্তর মেরুর তেল আহরণ করার পর চীনে রফতানি এক সফল অভিজ্ঞতা এবং এশীয়-প্রশান্ত এলাকার বাজারে রুশ জালানি রফতানির এ এক নতুন দিগন্ত উম্মোচন।

চীনের পর অন্যান্য দেশ রাশিয়ার কাছ থেকে উত্তর মেরুর তেল আমদানির আগ্রহ দেখানোয় এধরনের আরো একাধিক তেলক্ষেত্র থেকে উৎপাদনে যাওয়ার কৌশল গ্রহণের কথাও জানান তিনি।

ইউরোপের দেশগুলোতে ওই অঞ্চল থেকে ২০১৩ সালের পর গ্যাসপ্রম এপর্যন্ত ৪০ মিলিয়ন তেল রফতানি করেছে। উত্তর মেরুর নোভি বন্দরে আড়াই’শ মিলিয়ন টন তেলের রিজার্ভ আছে। ইয়ামাল পেনিনসুলায় ওই তেলক্ষেত্র অবস্থিত। তেল উৎপাদন ও সরবরাহে বরফ ভাঙ্গার জাহাজ ব্যবহার করতে হচ্ছে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status