ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 7:40 PM

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ সেনা নিহত

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত হয়েছেন।

রোববার আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরানশাহ শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

সাম্প্রতিক বছরগুলোতে অস্থিরতাপূর্ণ এই অঞ্চলটিতে স্বদেশি ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয়।

ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে সর্বশেষ এ সংঘর্ষ ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা জঙ্গি হামলার শিকার হওয়ার পরপরই সেনারা দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে লুকিয়ে থাকা সকল সন্ত্রাসী নিহত হয়। এতে আরো বলা হয়, সেখানে গুলি বিনিময় চলাকালে চার সেনা নিহত হন। এ সংঘর্ষে চার সন্ত্রাসীও নিহত হয়েছে।

পাকিস্তান এক দশকেরও বেশি সময় ধরে স্বদেশি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটিতে জঙ্গিদের হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে।

পাকিস্তানের এ অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের পর দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status