ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এটি স্পেশাল ও বিশাল জয়: হোল্ডার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 7:30 PM

এটি স্পেশাল ও বিশাল জয়: হোল্ডার

এটি স্পেশাল ও বিশাল জয়: হোল্ডার

মহামারি করোনাভাইরাসের সংকট কাটিয়ে সাউদাম্পটনে ফেরা ক্রিকেট ম্যাচে জয়ের হাসি হাসলো ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। তাই এই জয়কে স্পেশাল বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

দলকে জয়ের স্বাদ দিতে প্রধান ভূমিকা রাখেন মিডল-অর্ডার ব্যাটসম্যান জার্মেই ব্ল্যাকউড। ১৫৪ বলে ১২টি চারে ৯৫ রান করেন তিনি। তাই করোনা আবহের মাঝেও শুরু হওয়া ক্রিকেটের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয়ের স্বাদ নিলো ওয়েস্ট ইন্ডিজ।

তাই এটাকে ‘বিশেষ’ জয় হিসেবে অভিহিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোল্ডার নিজেও। ম্যাচ শেষে হোল্ডার বলেন, ‘এটা সত্যিই স্পেশাল ও বিশাল এক জয়। ইংল্যান্ডে এসে তাদেরকে হারানো মোটেই সহজ নয়। ২০১৭ সালেও আমরা ওদেরকে এক ম্যাচে হারিয়েছিলাম, তাই জয়ের স্বাদটা আমরা জানি। তবে এই জয়ের স্বাদটা পুরোপুরি ভিন্ন। পাঁচ দিন দারুণ লড়াই করার পর এই জয় স্পেশালই’।

জয় দিয়ে সিরিজ শুরু করায় দলের পারফরমেন্সের প্রশংসা করেছেন হোল্ডার। তিনি বলেন, ‘সিরিজ এভাবে শুরু হবে ভাবতেই পারিনি। নিজেদের পারফরম্যান্সে আমরা অবশ্যই গর্বিত। দলের সবাই নিজেকে উজার করে দিয়েছে। সিরিজের বাকী ম্যাচগুলোর আগে আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী’।

ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথ তৈরি করতে প্রধান ভূমিকা রাখেন গাব্রিয়েল। ম্যাচে ১০ উইকেট নিয়ে তাই সেরাও হয়েছেন তিনি। তাই গাব্রিয়েলকে বিশাল হৃদয়ের এক ক্রিকেটার অভিহিত করেন হোল্ডার, ‘এই ম্যাচে গাব্রিয়েল যা করেছে, তা মোটেও বিস্ময়কর নয়। সে দারুণ এক বোলার। বিশাল হৃদয়ের এক ক্রিকেটার সে। অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। সাম্প্রতিক সময়ে তার শরীর তার পক্ষে ছিলো না। ফিট হতে সাফল্য পেতে অনেক পরিশ্রম করেছে সে। আমরা সবাই জানতাম, গাব্রিয়েল ফিট থাকলে কতটা ভয়ংকর হতে পারে। শেষ পর্যন্ত সাফল্য ধরা দিয়েছে তাকে। ওয়েস্ট ইন্ডিজের জয়ে ভূমিকাও রেখেছে সে। এই সাফল্যের সবটুকু তার প্রাপ্য। তার পারফরমেন্সে আমরা পুরো দল সত্যিই অনেক খুশি’।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১১৪ রান বেশি করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ২০৪ রানের জবাবে ৩১৮ রান করে ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলো ইংল্যান্ড। কিন্তু প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ইংলিশ ব্যাটসম্যানদের বেকাদায় ফেলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গাব্রিয়েল। দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত  ৩১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করা গাব্রিয়েল প্রথম ইনিংসে ৬২ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৫ উইকেট শিকার করেন। দুই ইনিংস মিলিয়ে ১৩৭ রানে ১০ উইকেট শিকার করেন গাব্রিয়েল।

জয়ের জন্য ২০০ রানের সহজ টার্গেট ৬ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status