ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
জাভেদ পাটোয়ারী হলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 June, 2020, 12:54 AM

জাভেদ পাটোয়ারী হলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত

জাভেদ পাটোয়ারী হলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত

সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।

মোহাম্মদ জাভেদ পাটোয়ারী ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পুলিশ ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। যেখানে তিনি মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

চাকরি জীবনে তিনি পুলিশ সার্ভিসে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। চলতি বছরের এপ্রিলে চাকরি থেকে অবসর গ্রহণের আগে দুই বছরেরও বেশি সময় ধরে তিনি পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে তিনি প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। তিনি যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিচার ও পুলিশ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।


এছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘অপরাধ বিচার শিক্ষা’ বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ব্রামশিলের পুলিশ স্টাফ কলেজ থেকে এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এফবিআই ন্যাশনাল একাডেমি থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status