ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
পিয়ানো বাজিয়ে মেয়ের সঙ্গে তাহসানের গান, মুগ্ধ ভক্তরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 5:44 PM

পিয়ানো বাজিয়ে মেয়ের সঙ্গে তাহসানের গান, মুগ্ধ ভক্তরা

পিয়ানো বাজিয়ে মেয়ের সঙ্গে তাহসানের গান, মুগ্ধ ভক্তরা

সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের মতোই সুরেলা কণ্ঠের অধিকারী তার ছোট্ট মেয়ে আইরা তেহরীম খান। এবার বাবা তাহসানের সঙ্গে একটি গানে কণ্ঠ মেলালো আইরা। পিয়ানো বাজিয়ে মেয়ের সঙ্গে গানটি গেয়ে ভিডিও আকারে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তাহসান। গানটিতে এরইমধ্যে মুগ্ধ তাহসান ভক্তরা।

ফেসবুকে গানের ভিডিওটি শেয়ার করে তাহসান লেখেন, আমার মেয়ে বলল, বাবা চলো একটা গান লিখি, আমি এক লাইন লিখবো, তুমি এক লাইন, এভাবে.।

তিনি আরো লেখেন, শেষ পর্যন্ত যা দাঁড়ালো তার প্রথম চার লাইনে তিনি বৃষ্টিতে ভিজতে চান, আর তার বাবা তাকে পরের দুই লাইনে ভিজতে বারণ করছেন। ‘অদৃশ্য পরজীবীটাকে কুপোকাত করতে পারলে আমরা আবার ভিজবো, সেদিন আমরা আর জ্বর ঠাণ্ডাকে ভয় পাবো না, আমরা আবার একদিন ভিজবো।

তাহসানের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে গানটির ভিডিও ক্লিপটি প্রকাশের পর সাড়ে আট লাখের বেশি ভিউ হয়েছে। এক লাখ সত্তুর হাজারের বেশি লাইক এবং আট হাজারের বেশি বার শেয়ার হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে ভক্তরা কতোটা পছন্দ করেছেন বাবা মেয়ের গান।

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র সন্তান আইরার বয়স ৭ বছর। পড়াশোনার পাশাপাশি বাবা-মায়ের মতো সেই বেশ চৌকস হয়ে উঠছে। এর আগে তাহসানের গানে আইরার নাচ সবাইকে মুগ্ধ করেছে। এ ছাড়াও মিথিলার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ও করেছেন আইরা।

তাহসান ও তার মেয়ের গানের ভিডিও দেখতে  
এখানে ক্লিক করুন 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status