ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সাহস থাকলে চীনের নাম নিয়ে হুমকি দিন, মোদিকে কংগ্রেস নেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 4:51 PM

সাহস থাকলে চীনের নাম নিয়ে হুমকি দিন, মোদিকে কংগ্রেস নেতা

সাহস থাকলে চীনের নাম নিয়ে হুমকি দিন, মোদিকে কংগ্রেস নেতা

সাহস থাকলে সরাসরি চীনের নাম করে হুমকি দিন। ফাঁকা আওয়াজ দেবেন না। লাদাখ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বিরুদ্ধে এভাবেই সুর চড়াল কংগ্রেস। মোদিকে কটাক্ষ করে বলেছেন,‘মন কী বাত’ (মনের কথা) ছেড়ে ‘লাদাখ কী বাত’ বলুন। ভিক্ষা না চেয়ে চীনকে তাড়িয়ে জমি ফেরত নিন।’

গতকাল রবিবার কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস নেতা বলেন, ‘নরেন্দ্র মোদিজি, অন্তত একবারের জন্য ‘মন কী বাত (মনের কথা) অনুষ্ঠানের বদলে আপনি ‘লাদাখ কী বাত’(লাদাখের কথা) করুন। চীন ভারতের মাটিতে অনুপ্রবেশ করার পরে জায়গা দখল করলেও আপনার কোনও বক্তব্যে তাদের নাম করলেন না কেন? এই পরিস্থিতির মধ্যেও কেন চীন সম্পর্কে চুপ রয়েছেন আপনি?’

এর আগে রোববার রেডিওতে ‘মন কী বাত’ অনুষ্ঠানে চীনের নাম উল্লেখ না করে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাঁরা কঠোর জবাব পেয়েছে। ভারত যেমন বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, তেমনি চোখে চোখ রেখে যোগ্য জবাব দিতে জানে।’

এদিকে, কংগ্রেসের সিনিয়র নেতা অভিষেক মনু সিংভি এমপি প্রধানমন্ত্রী কেয়ার্স ফাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, ‘চীনের বিভিন্ন কোম্পানির থেকে ৯ হাজার ৬৭৮ কোটি টাকা পেয়েছে পিএম কেয়ার্স তহবিল। একদিকে চীন ভারতের ভূখণ্ড দখল করছে, আর অন্যদিকে চীনা কোম্পানির থেকেই অনুদান নেওয়া হচ্ছে কেন?’

অন্যদিকে, আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ, সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের জিজ্ঞাসা, যদি চীনের নাম মুখে আনতেই বাধে, তাহলে ‘যোগ্য জবাব’ দেওয়ার দাবির বিশ্বাসযোগ্যতা কতখানি? রেডিওতে ‘মনের কথা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে চীনের নাম না শুনে তাঁরা কিছুটা অবাকই হয়েছেন। সূত্র- বর্তমান পত্রিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status