ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সৌদিতে কারফিউ তোলার পর সংক্রমণ বেড়েছে, বিশেষজ্ঞদের সতর্কতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 4:49 PM

সৌদিতে কারফিউ তোলার পর সংক্রমণ বেড়েছে, বিশেষজ্ঞদের সতর্কতা

সৌদিতে কারফিউ তোলার পর সংক্রমণ বেড়েছে, বিশেষজ্ঞদের সতর্কতা

সৌদি আরবে কারফিউ তুলে দেওয়ার এক সপ্তাহ পরেই করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে গেছে। বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মদ আল-আবদে আল-আলি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, কারফিউ তুলে দেওয়ার পর সংক্রমণের হার বেড়েছে। করোনাভাইরাস ছড়ানো বন্ধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ করেছেন তিনি।

তিনি আরো বলেছেন, কারফিউ তুলে দেওয়ার জেরে সংক্রমণের হার দেড় গুণ বেড়ে গেছে। এখন আক্রান্ত ব্যক্তি আরো অন্তত দেড় জনকে সংক্রমিত করছেন। তবে সৌদিতে আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ সুস্থ হয়ে গেছে।

সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৮২ হাজার চারশ ৯৩ জন এবং মারা গেছে এক হাজার পাঁচশ ৫১ জন। সূত্র: আরব নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status