ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাষ্ট্রনেতারা শুধু সেলফি তুলতে আসেন, ওদের লজ্জাও নেই: বিস্ফোরক গ্রেটা থুনবার্গ‌
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 12:26 PM

রাষ্ট্রনেতারা শুধু সেলফি তুলতে আসেন, ওদের লজ্জাও নেই: বিস্ফোরক গ্রেটা থুনবার্গ‌

রাষ্ট্রনেতারা শুধু সেলফি তুলতে আসেন, ওদের লজ্জাও নেই: বিস্ফোরক গ্রেটা থুনবার্গ‌

দেশ–বিদেশের রাষ্ট্রনেতারা আমার সঙ্গে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। অথচ পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে প্রত্যেকদিন, তা নিয়ে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ফের বিস্ফোরক হয়ে উঠলেন গ্রেটা থুনবার্গ।

সুইডিশ রেডিও–র একটি ধারাবাহিক প্রচার অনুষ্ঠানে গ্রেটা বলেন, সেলফি তোলার জন্য রাষ্ট্রনেতারা লাইনে দাঁড়িয়ে থাকেন। গত সেপ্টেম্বরেই জাতিসঙ্ঘের একটি অনুষ্ঠানে আমার সঙ্গে সেলফি তুলবেন বলে ঠাঁয় দাঁড়িয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, রাজকন্যারা এসে আমার সঙ্গে কথা বলতে চায়। আমার সঙ্গে ছবি তুলে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হ্যাশট্যাগ দেন ‘‌সেভ দ্য প্ল্যানেট।

‌তাদের দেখে শুধু একটাই কথা আমার মনে হয়, আমাদের প্রজন্মের কতটা ক্ষতি তারা করে ফেলেছেন। সেটা ভেবে লজ্জাও পান না তারা। আমার পাশে দাঁড়িয়ে তাঁরা শুধু প্রমাণ করতে চান, পরিবেশ নিয়ে তারা কতটা সচেতন। সূত্র: আজকাল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status