ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার নেপাল সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কা, হাই অ্যালার্ট বিহারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 11:51 AM

এবার নেপাল সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কা, হাই অ্যালার্ট বিহারে

এবার নেপাল সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কা, হাই অ্যালার্ট বিহারে

দিল্লির পর এবার ভারতের বিহারেও জারি হল হাই অ্যালার্ট। নেপাল সীমান্ত দিয়ে ওই রাজ্যে ঢুকতে পারে তালিবান ও জইশ-ই-মহম্মদের জঙ্গি। এই হুঁশিয়ারি আসার পরই বিহার স্পেশাল ব্রাঞ্চ রাজ্যের সমস্ত জেলায় সতর্কতা জারি করেছে। প্রতিটি জেলার পুলিশকেও পাঠানো হয়েছে সতর্কবার্তা। যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির ওপর রাখতে বলা হয়েছে কড়া নজর।

জানা গেছে, আইএসআই নেপাল সীমান্ত দিয়ে বিহারে ৫ থেকে ৬ জন তালিবান ও জইশ জঙ্গি পাঠানোর পরিকল্পনা করেছে। তারা পাকিস্তান সেনা বাহিনী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। পুলিশের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, এনআইএ’র কন্ট্রোল রুমে একটি হুঁশিয়ারি ইমেল এসেছে। পাঠানো হয়েছে একটি হিট লিস্ট। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য বিজেপি নেতাদের নাম রয়েছে। তাই কাশ্মীরের জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ, আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status