ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সিরিয়া সফরে যান আল-কুদস ফোর্সের নতুন প্রধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 11:37 AM

সিরিয়া সফরে যান আল-কুদস ফোর্সের নতুন প্রধান

সিরিয়া সফরে যান আল-কুদস ফোর্সের নতুন প্রধান

সিরিয়ার পূর্বাঞ্চলে সফরে গিয়েছিলেন ইরানের আল-কুদস ফোর্সের নতুন প্রধান ইসমাইল কিয়ানি। ইরানের একটি বার্তা সংস্থার বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।

গত জানুয়ারিতে আল-বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন কুদস ফোর্সের তখনকার প্রধান জেনারেল কাসেম সোলাইমানি।

এরপরেই তার স্থলাভিষিক্ত করা হয়েছে মেজর জেনারেল কিয়ানিকে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সিরীয় শহর আবু কামালে সফরে গিয়েছিলেন কিয়ানি। শহরটির সঙ্গে ইরাকের সীমান্ত রয়েছে।

তবে কোনো ব্যাখ্যা না দিয়েই পরবর্তী সময়ে খবরটি মুছে ফেলেছে তাসনিম। ইরানের আর কোনো গণমাধ্যমে এই খবর আসেনি।

সফরের সময় আইএস যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এজেন্ট বলে ঘোষণা করেন কিয়ানি। এর আগেও ইরান এমন অভিযোগ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status