ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বড় লোকের বেটি লো...গাইলেন ওয়ার্নার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 11:15 AM

বড় লোকের বেটি লোins class=

বড় লোকের বেটি লোগাইলেন ওয়ার্নার

লকডাউনের জেরে ক্রিকেট বন্ধ। এমনিতে ক্রিকেটাররা সারা বছরই বিভিন্ন দেশে সফর করেন। ফলে পরিবারের সঙ্গে তেমন সময় কাটাতে পারেন না। করোনার জেরে লকডাউনে ক্রিকেটারদের শাপে বর হয়েছে। সব ক্রিকেটারই এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন। আর্থিক দিক নিয়ে চিন্তা নেই। কোটি কোটি টাকার মালিক ক্রিকেটাররা।

তাই এই সময়টাতে তাঁরা রিল্যাক্স করেই কাটাচ্ছেন। সাধারণ মানুষের মতো কাজ হারানোর ভয় তাঁদের নেই। ফলে মন রয়েছে ফুরফুরে। এই যেমন ডেভিড ওয়ার্নার রয়েছেন খোশমেজাজে। প্রায়দিনই কিছু না কিছু ভিডিও শেয়ার করছেন তিনি। কখনও তিনি নাচছেন, কখনও আবার গান গেয়ে মনোরঞ্জন করেছেন দর্শকদের।

আইপিএ খেলার সুবাদে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তিনি একাত্ম হয়েছেন। ওয়ার্নারের মতো অনেক ক্রিকেটারই ভারতীয় সংস্কৃতিকে ভালবেসেছেন। এই যেমন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস। ওয়ার্নার ভারতের খাবার, গান, নাচ সব কিছুর সঙ্গেই পরিচিত। আর বলিউডের একের পর এক গানে তাঁকে অনেকবারই নাচতে দেখা গিয়েছে।

এই তো কিছুদিন আগে তিনি একজন ভারতীয় ড্যান্সারের ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভারতীয় ড্যান্সারের মতো নাচার চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষমেশ তাঁর মতো স্টেপস করতে পারেননি তিনি। তাই হাতজোড় করে রণে ভঙ্গ দেন ওয়ার্নার।

এবার অজি তারকা রতন কাহারের গান বড় লোকের বেটি লো গাইলেন। প্রথমে গানটির সঙ্গেঠোঁট মেলাচ্ছিলেন। এরপর গান হঠাৎ বন্ধ হওয়ায় ওয়ার্নারের আসল গলা বেরিয়ে আসে। তখন তাঁর মেয়ের হেসে কুটোপাটি খায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status