ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
জাফরুল্লাহর শরীরে নতুন ব্যাকটেরিয়া শনাক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 6:36 PM

জাফরুল্লাহর শরীরে নতুন ব্যাকটেরিয়া শনাক্ত

জাফরুল্লাহর শরীরে নতুন ব্যাকটেরিয়া শনাক্ত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে নতুন ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এই কারণে তাকে আরও কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। এমনটাই জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি বলেন, ‘তার শরীরে করোনার ইনফেকশন নেই। তবে, নতুন ব্যাকটেরিয়া পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানান।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, শনিবার বিকেলে তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করেন। ওই সময় তিনি (ডা. জাফরুল্লাহ) তাকে বলেন, গণস্বাস্থ্যের কিটের নিবন্ধনের অনুমতি না দিয়ে জনগণের অধিকারের প্রতি ঔষধ প্রশাসন অন্যায় করেছে। কিটের ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে জ্বর আছে। তিনি কথা বলেন আস্তে আস্তে। তাকে নিয়মিত এন্টিবায়োটিকও দিতে হচ্ছে। কিডনি ডাইলোসিস করছেন। শরীর দুর্বল। তবে অক্সিজেনের প্রয়োজন হয় না এখন।

 মিন্টু জানান, তবে চিকিৎসাধীন অবস্থায়ও ডা. জাফরুল্লাহ গণস্বাস্থের বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজ নিচ্ছেন। দেশবাসীর খোঁজ নিচ্ছেন। করোনার থেকে উত্তরণে করণীয় ও প্রস্তাবিত বাজেট নিয়ে লেখালেখি করছেন।

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ২৪ মে করোনায় আক্রান্ত হওয়ার পর ১৩ জুন করোনামুক্ত হন। তবে তার করোনা থেকে মুক্তি পেতে সময় লাগে ২০ দিন। এর মধ্যে তাকে তিনবার প্লাজমা থেরাপিও দেওয়া হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status