ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রাজবাড়ীতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 6:32 PM

রাজবাড়ীতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পদত্যাগ দাবি করে রাজবাড়ীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরীক্ষার জন্য রাজবাড়িতে ল্যাব স্থাপন, বিনামূল্যে করোনা পরীক্ষা, স্বাস্থ্যখাতে লুটপাট বন্ধসহ দেশের নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। আর স্বাস্থ্যমন্ত্রী যে সীমাহীন দুর্নীতি করেছে সেজন্য মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টের আহবায়ক শোভন রহমান, রাজবাড়ী ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জনি প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status