ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
প্রেম করে বিয়ে করায় শিকলবন্দি মেয়ে, উদ্ধার করল পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 6:21 PM

প্রেম করে বিয়ে করায় শিকলবন্দি মেয়ে, উদ্ধার করল পুলিশ

প্রেম করে বিয়ে করায় শিকলবন্দি মেয়ে, উদ্ধার করল পুলিশ

প্রেম করে বিয়ে করার অপরাধে নাটোরের গুরুদাসপুরে মেয়েকে একমাস ধরে ঘরে শিকলবন্দি করে রাখার অভিযোগে করা মামলায় বাবা সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মেয়ের দায়ের করা শিশু নির্যাতন মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে রোববার (২৮ জুন) বিকালে উভয়কে আদালতে প্রেরণ করে পুলিশ।

এ অপরাধে সাদিয়া ইসলাম শিমু একমাস ঘরে শিকলবন্দি এ খবর প্রকাশ হওয়ায় পুলিশ শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। পরে শিকলবন্দি অবস্থায় শিমুকে উদ্ধার করেন তারা। আটক করা হয় তার বাবাকে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোজাহারুল ইসলাম জানান, গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে দশম শ্রেণির ছাত্রী শিমু প্রেম করে ৪ মাস আগে পালিয়ে বিয়ে করে প্রতিবেশী মাসুদ রানাকে। শিমুর বাবার দায়ের করা অপহরণ মামলার পর পুলিশ ঢাকা থেকে তাদের উদ্ধার করে। জেলহাজতে পাঠানো হয় শিমুর স্বামী ও শ্বশুরকে। আদালতের মাধ্যমে শিমুকে শর্তসাপেক্ষে তার বাবার হেফাজতে দেয়া হয়। মেয়েকে হাতে পেয়েই ঘরে শিকলবন্দি করেন বাবা সাইফুল।


বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা পারভিনের আদালতে বাবা ও মেয়েকে হাজির করে পুলিশ। বিচারক শিমুকে নিরাপত্তা হেফাজতে রাখার ও সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status