ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
স্বামী-সন্তানকে ঘুম পাড়িয়ে ১৭ তলা থেকে ঝাঁপ গৃহবধূর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 4:17 PM

স্বামী-সন্তানকে ঘুম পাড়িয়ে ১৭ তলা থেকে ঝাঁপ গৃহবধূর

স্বামী-সন্তানকে ঘুম পাড়িয়ে ১৭ তলা থেকে ঝাঁপ গৃহবধূর

মানসিক অবসাদে ভারতে একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শনিবার দিল্লির উপকণ্ঠে নয়ডা শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানিয়েছে, রাত ৩টার দিকে গ্রেটার নয়ডার বিসরাখ অঞ্চলের একটি বহুতল আবাসনের ১৭ তলা ফ্ল্যাটের বারান্দা থেকে ঝাঁপ দেন ওই গৃহবধূ। ওই সময় তার স্বামী ও শিশুসন্তান ঘুমিয়ে ছিল। আবাসনের নিরাপত্তারক্ষী ওপর থেকে কিছু পড়ার শব্দ শুনে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে তার স্বামীকে খবর দেন। এরপর থানায় ফোন করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

নিহত গৃহবধূর পরিবার পুলিশকে জানিয়েছে, মানসিক কিছু সমস্যা ছিল। গত কয়েক বছর ধরেই ডিপ্রেশনে ছিলেন। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট মেলেনি। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে। প্রাথমিক তদন্তের পর আত্মহত্যা ছাড়া অন্য কোনো সম্ভাবনা তদন্তকারীরা দেখছেন না। ময়নাতদন্তের পর লাশ পরিবারের হাতে তুলে দেয়া হবে।

তিন দিন আগেই বিসরাখ অঞ্চলের এক আবাসনে ৪৪ বছর বয়সী আরও এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই নারীর স্বামীও গত মার্চ মাসে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই তিনি ডিপ্রেশনে ছিলেন। এছাড়া গত শুক্রবার নয়ডায় ৯ মাসের সন্তান রেখে সস্ত্রীক আত্মঘাতী হন এক বহুজাতিক সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status