ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 3:20 PM

নোয়াখালীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে নতুন করে আরও ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২০১৩ জন, মৃত্যু ৪২ জন ও সুস্থ হয়েছেন ৮২৭ জন।

রোববার ( ২৮ জুন) দুপুর ১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।


তিনি বলেন, গত ২৫ ও ২৬ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২৭জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। গত চব্বিশ ঘন্টায় ল্যাবে স্যাম্পল প্রেরণ-১৬২ জনের, ফলাফল এসেছে-৯৯ জনের। এ যাবত দুইটি ল্যাবে মোট স্যাম্পল প্রেরণ ১০,৩৮৭ জনের, ফলাফল এসেছে ৯,৬৮৪ জনের।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১৪৪ জন।

করোনারভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২য় দফায় ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন দিয়েছে প্রশাসন। তবে লকডাউন চলছে ঢিলেঢালা। বাজারে বাজারে চলছে নানামূখী অর্থনৈতিক কর্মকাণ্ড। মাক্স ছাড়া চলছে পথচারী, চায়ের দোকানে জমিয়ে আড্ডা চলছে। লকডাউন ভেঙ্গে পড়ায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে কোম্পানীগঞ্জ উপজেলায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status